1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:37 am

নবীগঞ্জে প্রতিপক্ষের আঘাতে একজন নিহত :: গ্রেফতার ৩

Reporter
  • Updated Wednesday, June 4, 2025
  • 317

জাবেদ তালুকদার : নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের খড়িয়া গ্রামে কোকা (খুইচ্ছা ধরার যন্ত্র) চুরির ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কিলিশ সরকার (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ তিনজনকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে।
গতকাল মঙ্গলবার নিহতের ভাই দরশন সরকার বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খড়িয়া গ্রামের সবুজ মিয়ার দোকান থেকে কয়েকটি কোকা চুরি হয়। চুরির ঘটনায় কিলিশ সরকারের জড়িত থাকার সন্দেহে রবিবার দিবাগত রাতে প্রতিপক্ষের লোকজন তাকে ঘর থেকে ডেকে নিয়ে একই গ্রামের মতি লালের বাড়ির পেছনে নিয়ে গিয়ে মারধর করে গুরুতর জখম করে।
পরে কিলিশ সরকারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর ২টা ৪৫ মিনিটে তিনি মারা যান।
ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের মধ্যে মৃত এনামুল হকের ছেলে সাদিকুর রহমান, মৃত গুরুচরণ সরকারের ছেলে নিবারন সরকার এবং জামিনী সরকারের ছেলে সুনীল সরকারকে আটক করে থানায় নিয়ে আসে।
গতকাল মঙ্গলবার সকালে আটক তিনজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD