আলী হাছান লিটন : নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা শাহবাড়ি ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এ বছর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭ শতাধিক পরিবারের মাঝে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়।
শাহবাড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, উপজেলার বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব শাহ মোঃ ছালিক মিয়া ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী শাহ শকবদর মিয়ার উদ্যোগে এসব পরিবারর নগদ অর্থ বিতরণ করা হয়।
বুধবার সকালে বাউসা শাহবাড়ি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলার বিশিষ্ট সালিশ বিচারক মোঃ কাওছার আহমদ। প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু।
এতে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন, বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ সাদিকুর রহমান শিশু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিহাব আহমদ চৌধুরী, উপজেলা বিএনপি নেতা আব্দুর রুপ রুবেল, হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য কুহিন আহমদ চৌধুরী, বাউসা নাদামপুর ওয়ার্ডের মেম্বার মোঃ বাছিতুর রহমান চৌধুরী।
এতে বক্তব্য রাখেন, বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি, মুক্তিযোদ্ধা সন্তান মোর্শেদ আলী সবুজ, শাহ আহাদ মিয়া, শাহ লিফন মিয়া, শাহ লিংকন মিয়া, মোঃ ফরিদ মিয়াসহ শাহবাড়ি ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ সাদিকুর রহমান শিশু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিহাব আহমদ চৌধুরী, বিএনপি নেতা আব্দুর রুপ রুবেল, জেলা যুবদলের সদস্য কুহিন আহমদ চৌধুরী এবং বাউসা নাদামপুর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বাছিতুর রহমান চৌধুরী।
বক্তব্য রাখেন বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধার সন্তান মোর্শেদ আলী সবুজ, শাহ আহাদ মিয়া, শাহ লিফন মিয়া, শাহ লিংকন মিয়া, মোঃ ফরিদ মিয়াসহ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বাউসা হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ আব্দুল লতিফ এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাউসা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা শাহনূর আহমদ আজাদী। এছাড়াও উপস্থিত ছিলেন বাউসা পুরাতন জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন, পাঞ্জেগানা মসজিদের ইমাম মোঃ সাইফুর রহমান এবং বায়তুন আমান জামে মসজিদের ইমাম।
বক্তারা বলেন, মানব সেবায় নিবেদিত প্রাণ, বাউসা শাহবাড়ির কৃতি সন্তান আলহাজ্ব শাহ মোঃ ছালিক মিয়াকে নিয়ে আমরা গর্ব করতে পারি। তিনি মানব সেবায় যে দৃষ্টান্ত স্থাপন করে আসছেন সত্যিই বিরল। মানুষের দুর্যোগ ও দুঃসময়ে তিনি ছায়ার মতো পাশে থেকে কাজ করে আসছেন। নিজের পারিবারিক ফাউন্ডেশনের মাধ্যমে তিনি প্রতিবছর গরীব অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য লক্ষ লক্ষ টাকার খাদ্যসামগ্রী বিতরণ ও নগদ অনুদান দিয়ে আসছেন। আমরা উনার উত্তর উত্তর সফলতা কামনা করি।
Designed by: Sylhet Host BD
Leave a Reply