1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:56 am

চুনারুঘাটে রাবার বাগান থেকে যুবকের লাশ উদ্ধার

চুনারুঘাট প্রতিনিধি
  • Updated Tuesday, June 24, 2025
  • 86

চুনারুঘাট উপজেলার শাহজীবাজার রাবার বাগান থেকে হাবিব মিয়া (২১) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৩ জুন) সকাল ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত হাবিব মিয়া মাধবপুর উপজেলার ফতেহপুর গ্রামের হামাল মিয়ার ছেলে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাবিব মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে যুবকটি আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD