
চুনারুঘাট উপজেলায় ৫০০ চা শ্রমিককে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার সকালে উপজেলার নাসিমাবাদ চা বাগানে শহীদ জিয়া প্রাথমিক স্বাস্থ্যসেবা ফ্রি মেডিকেল ও মেডিসিন ক্যাম্পের উদ্যোগে এই স্বাস্থ্যসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জাতীয় ভলিবল দলের খেলোয়াড় আব্দুল মুমিন সাদ্দাম।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান রুমন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমানসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
ক্যাম্পে ঢাকা থেকে আগত ৬ জন বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।
চা শ্রমিকদের মধ্যে অনেকে দীর্ঘদিন ধরে সাধারণ স্বাস্থ্যসেবার বাইরে থাকায় এ উদ্যোগকে অত্যন্ত মানবিক ও সময়োপযোগী বলে মনে করেন। সেবাগ্রহণকারীদের মুখে ছিল তৃপ্তি ও কৃতজ্ঞতার ছাপ। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চা শ্রমিকরা জানান, এমন চিকিৎসাসেবা তাদের জন্য বিরল সুযোগ।
স্থানীয়রা জানিয়েছেন, ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখলে উপকৃত হবে অসংখ্য শ্রমজীবী মানুষ।
Designed by: Sylhet Host BD