1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:19 pm

নবীগঞ্জে ৯৫ ব্যাচের শিক্ষার্থী যুক্তরাজ্য প্রবাসী সুমনকে সংবর্ধনা

Reporter
  • Updated Wednesday, June 25, 2025
  • 92

নবীগঞ্জের সামাজিক সংগঠন আলোকিত ব্যাচ-৯৫ এর উদ্যোগে সংগঠনের যুক্তরাজ্য প্রবাসী সদস্য ও যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শিব্বির আহমদ সুমনকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ওসমানী রোডের সার্কেল শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রে আলোকিত ৯৫ ব্যাচের সভাপতি ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হুরায়রা মামুনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি সাইফুর রহমান খান, কার্যকরী কমিটির সদস্য মোঃ রুবেল মিয়া, তনুজ রায়, জাহাঙ্গীর বখত চৌধুরী, আশাফাক উজ্জামান চৌধুরী, কাঞ্চন বনিক, মোঃ শামীম আহমদ, শাহ সাজিদুর রহমান, আহমদ জাকারিয়া অপু, লোমেশ রঞ্জন দাশ, সৈয়দ তোফায়েল আহমেদ, কামরুজ্জামান চৌধুরী, জাহাঙ্গীর আলম, আবদুল্লাহ আল মামুন, জামিল আহমদ, সরাজ মিয়া, আহাদ আলী, হেলাল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা প্রবাসী সদস্য শিব্বির আহমদ সুমনের সমাজসেবামূলক কর্মকাণ্ড ও সংগঠনের প্রতি অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
এ সময় আলোকিত ব্যাচ ‘৯৫ সংগঠনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD