1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:56 am

ঢাকায় জনতার হাতে চুনারুঘাট তাতী লীগের সভাপতি আটক

স্টাফ রিপাোর্টার
  • Updated Thursday, June 26, 2025
  • 141

চুনারুঘাট উপজেলা তাতী লীগের সভাপতি কবির আহমেদকে ঢাকার ফকিরাপুল কাঁচাবাজারে জনতা আটক করেছে বলে খবর পাওয়া গেছে। তাকে ঘিরে জনতার উত্তেজনা ও গণধোলাইয়ের একটি ভিডিও গতকাল বুধবার (২৫ জুন) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়।
ভিডিওতে দেখা যায়, স্থানীয় জনতা তাকে ঘিরে রেখেছে এবং মারধর করছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দুপুরের দিকে ফকিরাপুল কাঁচাবাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন কবির আহমেদ। তার গতিবিধি ও আচরণে সন্দেহ হলে স্থানীয় জনতা তাকে আটকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে উত্তেজিত জনতা তার ওপর চড়াও হয়।
এ বিষয়ে ঢাকার ফকিরাপুল থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার জানান, “আমরাও এমন একটি ঘটনার কথা শুনেছি। তবে তাকে এখন পর্যন্ত আমাদের থানায় হস্তান্তর করা হয়নি।”
পরে স্থানীয়দের মাধ্যমে জানা যায়, কবির আহমেদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আইনে একটি মামলা রয়েছে। মামলার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন এবং রাজধানী ঢাকায় অবস্থান করছিলেন বলে দাবি স্থানীয়দের।
ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই একজন রাজনৈতিক নেতার এমন পরিস্থিতিতে পড়াকে ‘লজ্জাজনক’ ও ‘দলীয় শৃঙ্খলার প্রশ্ন’ বলে মন্তব্য করেছেন।
স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, কবির আহমেদ দীর্ঘদিন ধরে উপজেলা তাতী লীগের নেতৃত্বে ছিলেন। তবে তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে নানা অভিযোগ উঠেছে। সর্বশেষ মামলার পর থেকেই তিনি এলাকায় অনুপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD