1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:31 am

চুনারুঘাট-মাধবপুরের মাদক মামলায় ৫ জনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
  • Updated Thursday, June 26, 2025
  • 134

হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাঁকন দে চুনারুঘাট ও মাধবপুর থানার দায়েরকৃত পৃথক মাদক মামলায় পাঁচজন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন। গতাকল বুধবার (২৫ জুন) দুপুরে আদালত এই রায় ঘোষণা করেন।
তারা হল, মাধবপুর উপজেলার ইটাখোলা গ্রামের নুর মোহাম্মদ ফকিরের পুত্র দুলাল মিয়া। মাদক আইনে দোষী সাব্যস্থ করে ৫ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম, আখাউড়া উপজেলার টানপাড়া গ্রামের দক্ষিণ গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র পরান মিয়া ও কট্টা গ্রামের সুলেমানের পুত্র হোসেন মিয়াকে ৫ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাস, ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার পালাহার গ্রামের মৃত ইছহাক মিয়ার পুত্র হাবিবুর রহমানকে ৫ বছরের কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৪ মাস ও চাঁপাইনবাবগঞ্জের চারাগ্রামের সুমন মিয়ার পুত্র মানিক মিয়াকে একই আইনে ৫ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আদালতের স্টেনোগ্রাফার পার্থ সারথি ভট্টাচার্য্য জানিয়েছেন, দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও প্রমাণাদি উপস্থাপনের পর আসামিদের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন।
তিনি আরও জানান, সাজা পরোয়ানা দ্রুত স্ব স্ব থানায় প্রেরণ করা হবে। পুলিশের মাধ্যমে আসামিদের গ্রেপ্তার ও দণ্ড কার্যকর করা হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD