1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:24 am

বানিয়াচংয়ের হাওরে মোবাইল কোর্ট :: জাল জব্দ

স্টাফ রিপাোর্টার
  • Updated Thursday, June 26, 2025
  • 113

বানিয়াচং উপজেলায় দেশীয় প্রজাতির মা মাছ ও পোনা রক্ষায় হাওরে পরিচালিত হয়েছে মোবাইল কোর্ট। গতকাল বুধবার (২৫ জুন) বিকেলে উপজেলার রত্নাবাজার সংলগ্ন প্রতাপপুর হাওরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বানিয়াচং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং বানিয়াচং থানা পুলিশের একটি টিম।
মৎস্য অফিস সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে হাওরে দেশীয় মাছের উৎপাদন বাড়াতে মা মাছ ও পোনা নিধন বন্ধে বিশেষ তৎপরতা শুরু করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এর অংশ হিসেবেই এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানের সময় হাওরে কারেন্ট জাল ও রিং জাল দিয়ে মাছ ধরার দৃশ্য চোখে পড়ে। এসব অবৈধ পদ্ধতিতে মাছ নিধনের অভিযোগে বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়। পরে মৎস্য সংরক্ষণ আইনের আওতায় জব্দ করা প্রায় অর্ধ লাখ টাকার জাল ঘটনাস্থলেই আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, “হাওরের প্রাকৃতিক মাছের উৎপাদন বাড়াতে মা মাছ ও পোনার সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবৈধভাবে মাছ শিকার রোধে আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাব।”
তিনি আরও জানান, হাওর অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষা এবং মৎস্যসম্পদ টিকিয়ে রাখতে স্থানীয়দের সচেতন হওয়ার পাশাপাশি প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD