1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:02 pm

নবীগঞ্জে মায়ের ফরায়েজি সম্পত্তি উদ্ধারে ছেলের অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • Updated Thursday, June 26, 2025
  • 81

নবীগঞ্জ উপজেলায় মায়ের ফরায়েজি সম্পত্তি উদ্ধারে এবং নিজ প্রাপ্য অংশ বুঝে পাওয়ার দাবিতে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এক পুত্র। এ বিষয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী জামাল উদ্দিন নবীগঞ্জ পৌর এলাকার আনমনু গ্রামের বাসিন্দা এবং একজন পেশাদার পত্রিকা বিপণনকারী। অভিযোগে তিনি জানান, তার মা গুল বিবি ইসলামী শরিয়াহ অনুযায়ী ১২ শতক জমির আইনগত ও ফরায়েজি অধিকারী ছিলেন। তবে দীর্ঘদিন ধরে অন্যান্য ওয়ারিশরা তার প্রাপ্য অংশ বুঝিয়ে না দিয়ে জমিটি দখলে রেখে দিয়েছেন। ফলে গুল বিবি জীবদ্দশায় সম্পত্তির জন্য বারবার চেষ্টা করেও ব্যর্থ হন এবং মৃত্যুর আগ পর্যন্ত কষ্ট পেতে থাকেন।
জামাল উদ্দিন বলেন, “আমার মা বারবার চেষ্টা করেছেন তার প্রাপ্য সম্পত্তি ফিরে পেতে। কিন্তু প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় কোনো সুফল পাননি। এখন আমি মায়ের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আইনের আশ্রয় নিয়েছি। আমি শান্তিপূর্ণভাবে আমাদের পারিবারিক সম্পত্তির অংশ ফিরে পেতে চাই।”
অভিযোগপত্র সূত্রে জানা যায়, ফরায়েজি হক অনুযায়ী রিফাতপুর মৌজার সাবেক জেএল নং ১৬০ এর সাবেক দাগ ২৪৮ এবং বর্তমান জেএল নং ১৬৩ এর ২৭৯ নম্বর দাগভুক্ত জমির উপর গুল বিবির ১২ শতক জমির অধিকার রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত আশাদ উল্লার পুত্র মো. আবুল মতিন, মো. আব্দুল খালিক ও মোছা. আজিজুন নেছা প্রভাব ও বলপ্রয়োগের মাধ্যমে উক্ত জমি দখলে রেখেছেন।
ভুক্তভোগী জামাল উদ্দিন দ্রুত জায়গা উদ্ধার করে মায়ের প্রাপ্য ফরায়েজি সম্পত্তি বুঝিয়ে দেওয়ার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD