
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। বুধবার (২৫ জুন) রাত পৌনে ১০টার দিকে শায়েস্তাগঞ্জ থানাধীন ৭নং নুরপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর রেলগেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল পাকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিশ্বনাথপুর গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র মোঃ আপেল (৩৭), টাঙ্গাইল জেলার গোপালপুর থানার হাজিপুর গ্রামের মৃত মোসা শেখের পুত্র মোঃ নজরুল ইসলাম (৪৫) এবং দিনাজপুর জেলার বিরামপুর থানার বেলকরিয়া গ্রামের মৃত আব্দুল ওয়াহিদের পুত্র মুক্তার আলী (৩৪)।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে র্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”
Designed by: Sylhet Host BD