1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:27 am

কিশোরীদের নিয়ে ব্যতিক্রমী “স্বপ্নের মেলা” নিজস্ব স্বপ্ন

Reporter
  • Updated Friday, June 27, 2025
  • 121

হবিগঞ্জ সদর উপজেলার পৌর এলাকার উমেদনগর গ্রামের “স্বপ্ন সারথি” দলের ২৫ জন উদ্যমী কিশোরী বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে আয়োজন করে ব্যতিক্রমী এক “স্বপ্নের মেলা”। এ মেলায় তারা নিজেদের স্বপ্ন, পেশাগত আকাঙ্খা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ছবি, গল্প, হাতে তৈরি মডেল, প্রদর্শনী ও নাটিকার মাধ্যমে।
মেলার মূল লক্ষ্য ছিল সমবয়সী বন্ধুদের অনুপ্রাণিত করা এবং অভিভাবকদের সামনে কিশোরীদের স্বপ্ন পূরণে প্রয়োজনীয় সহায়তার বার্তা পৌঁছে দেওয়া।
মেলার উদ্বোধন করেন জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক রোমানা আক্তার। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, “কিশোরীদের এমন সৃজনশীলতা ও আত্মবিশ্বাসই দেয়ালের বাইরে গিয়ে বড় স্বপ্ন দেখতে শেখায়। স্বপ্ন সারথিদের এই প্রয়াস সমাজকে ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে নেবে।”
মেলায় আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ব্র্যাক সমন্বয়কারী মো. আতাউর রহমান, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেলপ) জেলা ব্যবস্থাপক তারিক আজিজ, ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল) বিমল কুমার বিশ্বাস এবং হবিগঞ্জ সদর অফিসার (সেলপ) শিরিন সুলতানা।
মেলার প্রধান আকর্ষণ ছিল-
প্রদর্শনী কর্নার: ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, ফ্রিল্যান্স ডিজাইনারসহ বিভিন্ন পেশাকে ঘিরে কিশোরীদের চিত্রকর্ম ও মডেল উপস্থাপনা।
সংলাপ মঞ্চ- “স্বপ্নপূরণে পরিবার ও সমাজের ভূমিকা” শীর্ষক মুক্ত আলোচনা।
সাংস্কৃতিক অনুষ্ঠান- কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনা।
অনুষ্ঠান শেষে আয়োজকরা অভিভাবকদের কাছ থেকে স্বপ্ন বাস্তবায়নে করণীয় সহযোগিতা ও দিক-নির্দেশনা সংগ্রহ করেন।
২৫ জন স্বপ্নসারথি তাদের আগামীর বার্ষিক লক্ষ্যপত্র উপস্থাপন করে, যাতে শিক্ষাবৃত্তি, কারিগরি ও ডিজিটাল দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব-বিকাশ কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD