1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:26 pm

নবীগঞ্জে দ্রুতগতির গাড়ির চাপায় পথচারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • Updated Sunday, June 29, 2025
  • 203

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় দ্রুতগতির একটি গাড়ির চাপায় এক পথচারী মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। গতকাল শনিবার (২৮ জুন) রাত ৯টার দিকে আউশকান্দি মনিম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দ্রুতগতির গাড়ি (সম্ভবত বাস) রাস্তা পার হওয়ার সময় ওই পথচারীকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ও শেরপুর হাইওয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।
হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, “নিহত ব্যক্তি ও ঘাতক গাড়ির পরিচয় এখনো পাওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।”

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD