
হবিগঞ্জে রেড জুলাই (রক্তাক্ত জুলাই) নামক সংগঠনের হবিগঞ্জ জেলা কমিটির প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ জুন (শুক্রবার) নবীগঞ্জ শহরের ছালামতপুর এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সদ্য ঘোষিত হবিগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব দুর্জয় দাশ গুপ্ত, যুগ্ম আহ্বায়ক ফয়জুল কবির মিয়াদ, যুগ্ম সদস্য সচিব সোহাগ আহমেদ, মুখ্য সংগঠক রায়হান আহমেদসহ আরও অনেকে।
সভায় বক্তারা জানান, জুলাই গণ-অভ্যুত্থানে হবিগঞ্জ জেলায় যারা সামনের সারিতে ছিলেন, মূলত তাঁদের অগ্রাধিকার দিয়ে এ কমিটি গঠন করা হয়েছে।
হবিগঞ্জ জেলার সদস্য সচিব দুর্জয় দাশ গুপ্ত বলেন, “রেড জুলাই কোনো রাজনৈতিক সংগঠন নয়। এটি একটি পরিচয় বহনকারী প্ল্যাটফর্ম, যারা জুলাই আন্দোলনে ছিল তাদের স্মৃতি, ঐতিহ্য ও আদর্শকে ধরে রাখার প্রয়াস। এই সংগঠনের মাধ্যমে আমরা সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
সভায় আগামী জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে রেড জুলাই হবিগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়েও আলোচনা হয়।
Designed by: Sylhet Host BD