1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:08 am

নবীগঞ্জে গাড়ির ধাক্কায় নিহত বাস হেলপার শামীমের লাশ নিয়ে নতুনব্রিজে অবরোধ

জুয়েল চৌধুরী
  • Updated Monday, June 30, 2025
  • 134

ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি এলাকায় দুর্ঘটনায় হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের হেলপার শামিম মিয়া নিহতের ঘটনায় সড়ক অবরোধ করা হয়েছে। গতকাল রবিবার দুপুর ৩টার দিকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় নিহত শামীমের লাশ নিয়ে অবরোধ করেন স্বজনরা। এ সময় মহাসড়কের একদিকে অলিপুর অন্যদিকে মিরপুর পর্যন্ত দুই পাশে ভয়াবহ যানজট সৃষ্টি হয়। অবরোধকালে অভিযোগ করা হয়, শামীমকে গাড়ির চালক ইচ্ছে করে চাপা দিয়ে হত্যা করেছে। তারা এ হত্যাকাণ্ডের সুষ্টু বিচার দাবি করেন। প্রায় ১ ঘণ্টাব্যাপী চলা অবরোধের পর বাস মালিকপক্ষের আশ^াসে অবরোধ তুলে নেয়া হয়। এদিকে এখন পর্যন্ত চালক পলাতক আছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ঢাকা-সিলেট মহাসড়কের মুনিম ফিলিং স্টেশনের সামনে বিরতিহীন বাসটি নষ্ট হয়ে যায়। এ সময় নিহত শামীমসহ অপর হেলপার ঠিক করার জন্য বাসের নিচে প্রবেশ করে। এক হেলপার বাসের নিচ থেকে উঠে গেলেও নিচে রয়ে যায় শামীম। তখন বাস চালক শামীমকে নিচে রেখেই গাড়ি চালিয়ে চলে যান। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান শামীম। নিহত শামিম চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের বাসিন্দা আব্দুস সহিদ বুরণ মিয়ার পুত্র। তারা দুই ভাই, দুই বোন। তাসনিহা আক্তার নামে প্রায় ৪ বছরের একটি মেয়ে রয়েছে। এদিকে শামীমের মৃত্যুর ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো: কামরুজ্জামান সড়ক দুর্ঘটনার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD