1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:52 am

যানজট নিরসনে শহরে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপাোর্টার
  • Updated Wednesday, July 2, 2025
  • 103

হবিগঞ্জ শহরে যানজট নিরসনে সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে হবিগঞ্জ পৌরসভা। গতাকল মঙ্গলবার (১ জুলাই) সকালে পৌরনির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শহরের বিভিন্ন স্পটে, যেমন পুলিশ সুপার কার্যালয়ের সামনের সড়ক, শায়েস্তানগর পয়েন্ট, থানার মোড়, হাসপাতাল সড়ক, বাইপাস রোড, নতুন বাস টার্মিনাল এলাকা, মোতালিব চত্ত্বর ও চৌধুরী বাজার এলাকায় পরিচালিত হয়।
রাস্তাঘাটের পাশে অবৈধভাবে স্থাপিত দোকানপাট, ফুটপাত ও সড়কে রাখা মালামাল উচ্ছেদ করা হয়। অভিযানের সময় একজন ব্যবসায়ীকে অবৈধ দোকান স্থাপনের অভিযোগে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকারী দল মাইকে ঘোষণা করে জানান, পরবর্তীতে অবৈধ স্থাপনা বসালে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল জানান, যানজট নিরসনে সেনাবাহিনী ও প্রশাসনের সহযোগিতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং নগরবাসীর চলাচল স্বাচ্ছন্দ্যের জন্য কাজ করা হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD