1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:26 pm

নবীগঞ্জে হত্যা মামলার তিন আসামিসহ ছয় জন গ্রেফতার

জসীমউদ্দীন, নবীগঞ্জ
  • Updated Saturday, July 19, 2025
  • 77

নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে আলোচিত কিলিশ হত্যা মামলার তিন আসামিসহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন সাজাপ্রাপ্ত, একজন সিআর ওয়ারেন্টভুক্ত এবং একজন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের খরিয়া গ্রামের কিলিশ (৪০) কে চোর সন্দেহে স্থানীয় কিছু লোক নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। নিহত কিলিশের ভাই থানায় একটি হত্যা মামলা দায়ের করলে মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- খরিয়া গ্রামের সুশীল সরকারের পুত্র সুধাম সরকার (৪০) ও সুবল সরকার (৩৫) এবং পরমানন্দ সরকারের পুত্র মতিলাল সরকার (৪০)।
এছাড়া একই অভিযানে আরও তিন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়। তারা হলেন-
কান্দিগাও গ্রামের মৃত কুদ্দুস মিয়ার পুত্র সুজাত মিয়া (সিআর ওয়ারেন্টভুক্ত), উত্তর গজনাইপুর গ্রামের মৃত আফতাব মিয়ার পুত্র সারজান মিয়া (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পরোয়ানাভুক্ত) এবং রামপুর ভূমিহীন এলাকার নুরুল ইসলামের পুত্র আব্দুল আলীম (৬ মাসের সাজাপ্রাপ্ত)।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. কামরুজ্জামান জানান, “গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এবং অপরাধ দমনে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD