
নবীগঞ্জে অপারেশন ‘ডেভিল হান্ট’ চালিয়ে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবিদ তালুকদার (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (১৮ জুলাই) রাতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামানের দিক নির্দেশনায় ও এসআই সুমন মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে নবীগঞ্জ থানা পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আবিদ তালুকদার উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান।
পুলিশ জানিয়েছে, আবিদ তালুকদারের বিরুদ্ধে সহিংসতা ও নাশকতার অভিযোগ রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
Designed by: Sylhet Host BD