1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:51 am

হবিগঞ্জ কারাগারে বন্ধুকে গাঁজা দিতে গিয়ে অপর বন্ধু আটক

স্টাফ রিপোর্টার
  • Updated Sunday, July 20, 2025
  • 199

হবিগঞ্জ কারাগারে আটক এক বন্ধুর জন্য জামাকাপড় দিতে এসে জামার ভাঁজে গাঁজা লুকিয়ে ঢোকানোর চেষ্টা করেন এক দর্শনার্থী। তবে শেষ পর্যন্ত সেই গাঁজা ধরা পড়ে যাওয়ায় তিনি নিজেই হলেন বন্দি।
গতকাল শনিবার (১৯ জুলাই ২০২৫) দুপুর ২টার দিকে হবিগঞ্জ সদরের মোহনপুর গ্রামের মোঃ মকবুল হোসেনের পুত্র মোঃ ফজলু মিয়া কারাগারে আটক এক বন্ধুর জন্য জামাকাপড় নিয়ে আসেন।
কারা কর্তৃপক্ষ জানায়, তল্লাশির সময় একটি প্যান্টের পকেটের সেলাই করা অংশে বিশেষভাবে লুকানো ১০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
ঘটনার পরপরই বিষয়টি জেল সুপারকে অবহিত করা হয় এবং তাৎক্ষণিকভাবে এক নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফজলু মিয়াকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে তাকে কারাগারেই পাঠানো হয়।
হবিগঞ্জ কেন্দ্রীয় কারাগারের কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে নিরাপত্তা তল্লাশি আরও জোরদার করা হবে এবং দর্শনার্থীদের প্রতি নজরদারি বাড়ানো হবে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, কারাগারের মতো উচ্চ নিরাপত্তার স্থানে এমন গোপন মাদক প্রবেশের চেষ্টা উদ্বেগজনক এবং আরও কঠোর নজরদারি প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD