1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:11 am

বাহুবলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ছাদিকুর রহমান, বাহুবল
  • Updated Sunday, July 20, 2025
  • 159

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রেনে কাটা পড়ে চেরাগ আলী (৭০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট রেললাইনের বাহুবলের মিরপুর ইউনিয়নের কালুটুলা গ্রাম সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চেরাগ আলী কালুটুলা গ্রামের মৃত ওয়াব উল্লার ছেলে। স্থানীয়রা জানান, বৃষ্টির সময় মাছ ধরতে চেরাগ আলী বাড়ির পাশের একটি ডুবার দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি রেললাইন ধরে হেঁটে যাচ্ছিলেন। পথিমধ্যে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য দরবেশ আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “চেরাগ আলী শ্রবণ প্রতিবন্ধী ছিলেন। সম্ভবত ট্রেনের হুইসেল শুনতে না পেরে তিনি রেললাইন থেকে সরে আসতে পারেননি।”
ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
বৃদ্ধ চেরাগ আলীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা রেললাইনের পাশে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির বিষয়টি তুলে ধরে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সচেতনতা ও উদ্যোগ বৃদ্ধির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD