1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:42 am

শায়েস্তাগঞ্জে উঠানে খেলার সময় বজ্রপাতে শিশু নিহত

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
  • Updated Wednesday, July 23, 2025
  • 176

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের চানপুর গ্রামে বজ্রপাতে মোঃ রেজাউল হক (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল হক চানপুর গ্রামের আমিনুর রহমানের ছেলে।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, রেজাউল হক বাড়ির পাশের উঠানে খেলাধুলা করছিল। এ সময় হঠাৎ ঝড়-বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে সে আহত হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রেজাউল হকের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় এলাকাবাসী এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD