1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:51 am

শোক প্রস্তাবের মধ্য দিয়ে হবিগঞ্জে বিচার কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার
  • Updated Wednesday, July 23, 2025
  • 152

আদালতগুলোতে ছিল শোক ভাবগাম্ভির্য্য

গতকাল মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১টার দিকে কোর্ট এজলাসে উঠেন হবিগঞ্জের জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম। শুরুতেই তিনি বিমান দুর্ঘটনায় ঢাকার মাইল স্টোন স্কুলের শিশু শিক্ষার্থীসহ নিহতদের স্বরণে কথা বলেন। তিনি নিহতদের আত্বার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল হান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী বকুলসহ আদালতে উপস্থিত আইনজীবী, দায়রা জজ আদালতের অফিস সহকারী, সহায়ক কর্মচারী, আদালতে আসা বিচার প্রার্থীদের নিয়ে বিমান ট্র্যাজিডিতে নিহত ও আহতদের স্বরণে ১ মিনিট নিরবতা পালন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম।
সকাল সোয়া ১১টার দিকে আদালতের এজলাসে বসেন হবিগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আনোয়ার ছাদাত। তিনি বিমান ট্রাজিডিতে নিহত ও আহতদের প্রতি সম্মান দেখিয়ে আইনজীবী, অফিস সহকারী, বিচার প্রার্থীদের নিয়ে নিরবতা পালন করেন এবং নিহতদের বেহেশত নসিব ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
একইভাবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকগন, হবিগঞ্জ জজ আদালতের অন্যান্য বিচারকগন, হবিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারকগন নিজ নিজ এজলাসে বসার পর আবেগঘন বক্তব্য রাখেন এবং এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
গতকাল আদালতের কার্যক্রমে এক ধরনের ভাবগাম্ভির্য্য বিরাজ করে। বিচারক, আইনজীবী, অফিস সহকারী, বিচার প্রার্থীদের অনেকেই বুকে কালো ব্যাজ ধারণ করেন।
উল্লেখ্য, গত সোমবার ঢাকায় একটি যুদ্ধ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে মাইল স্টোন স্কুলে আছড়ে পড়ে। এতে বৈমানিক তৌকিরসহ স্কুলের অনেক শিশু কিশোর শিক্ষক, অভিভাবক নিহত হন। এ ঘটনায় পুরো দেশ শোকে মুহ্যমান।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD