1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:34 am

ঘাটিয়াবাজারে ব্যবসা প্রতিষ্ঠানে চুরি :: দেড় লক্ষাধিক টাকা লুট

স্টাফ রিপোর্টার
  • Updated Wednesday, July 23, 2025
  • 88

হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজার এলাকায় মেসার্স জেরিন শো স্টোরে সংঘটিত হয়েছে দুঃসাহসিক চুরির ঘটনা। চোরেরা দোকানের পেছনের দরজা ভেঙে ভিতরে ঢুকে প্রায় দেড় লক্ষ টাকা নিয়ে গেছে বলে জানিয়েছেন দোকান মালিক মোহাম্মদ জানু মিয়া।
জানু মিয়া জানান, প্রতিদিনের মতো সোমবার রাতেও দোকান তালাবদ্ধ করে তিনি বাসায় যান। তবে মঙ্গলবার সকালে দোকান খুলে দেখেন, পেছনের দরজাটি ভাঙা এবং দোকানের ক্যাশ থেকে প্রায় দেড় লক্ষ টাকা চুরি হয়ে গেছে।
চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) সভাপতি শামছুল হুদা এবং সদর থানা পুলিশের একটি টিম। এ ঘটনায় ব্যবসায়ীদের মাঝে চরম উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
ব্যকস সভাপতি শামছুল হুদা বলেন, “এভাবে যদি ঘনঘন ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে, তাহলে আমাদের ব্যবসায়ীরা কীভাবে নিরাপদে ব্যবসা পরিচালনা করবে? বিষয়টি খুবই উদ্বেগজনক।”
তিনি দ্রুত চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের গ্রেপ্তারের দাবি জানান। একইসঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
সদর থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD