
নবীগঞ্জ উপজেলার হীরা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী বিপ্লবী রায় যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেটের সিনসিনাটি ইউনিভার্সিটিতে ফুল ফান্ড স্কলারশিপে পিএইচডি করার গৌরব অর্জন করেছেন। এই কৃতিত্বের জন্য তাকে বিদ্যালয়ের পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
২৩ জুলাই (মঙ্গলবার) দুপুর ১২টায় হীরা মিয়া গালস্ স্কুল প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাশ বিপ্লবী রায়কে ফুল দিয়ে বরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সাবেক সিনিয়র শিক্ষক পিযুষ কান্তি ঘোষ, সাবেক প্রধান শিক্ষক বশির আহমেদ, শিক্ষক আশরাফুল আলমসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীরা।
বিপ্লবী রায় নবীগঞ্জ উপজেলার ১৩ নম্বর পানিউমদা ইউনিয়নের খাগাউড়া গ্রামের বাসিন্দা বিজয় রায় ও সিলেট আইএইচটি-তে কর্মরত প্রধান সহকারী ঝুমা দেবের কন্যা। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে (এবহবঃরপ ঊহমরহববৎরহম ধহফ ইরড়ঃবপযহড়ষড়মু) বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে আমেরিকার সিনসিনাটি ইউনিভার্সিটিতে পিএইচডি করার জন্য আবেদন করলে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সম্পূর্ণ অর্থায়নে (ঋঁষষ ঋঁহফবফ ঝপযড়ষধৎংযরঢ়) উচ্চশিক্ষার সুযোগ দেয়।
সভায় বক্তারা বিপ্লবী রায়ের এই অসামান্য অর্জনের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, তিনি পিএইচডি সম্পন্ন করে ভবিষ্যতে দেশের তথা এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে আদর্শ হিসেবে গ্রহণ করে আগামী দিনে উচ্চশিক্ষায় আরো বেশি এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন শিক্ষকরা।
Designed by: Sylhet Host BD