1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:25 am

চুনারুঘাট সীমাস্তে অনুপ্রবেশকালে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি আটক

চুনারুঘাট প্রতিনিধি
  • Updated Thursday, July 24, 2025
  • 149

চুনারুঘাট সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আল আমিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার (২৩ জুলাই) দুপুরে চুনারুঘাট উপজেলার আসামপাড়া সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আল আমিন কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার শালদিয়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে। তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী বলে জানা গেছে।
বিজিবি সূত্রে জানা যায়, আল আমিন অনুপ্রবেশের সময় সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অনুপ্রবেশ প্রতিরোধে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, আটককৃত ব্যক্তি সম্পর্কে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD