
নবীগঞ্জ বাজারে গত ৭ জুলাই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আনমনু, তিমিরপুরসহ কয়েকটি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গঠিত সালিশ কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতাকল বুধবার (২৩ জুলাই) বিকালে নবীগঞ্জ শহরের আরজু হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সালিশ কমিটির উপদেষ্টা ও ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহজাহান আলী। এতে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন- সিলেট মদন মোহন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান সেফু, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাব্বির আহমদ চৌধুরী, মনসুর আলী খান, সিলেট কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আবুল ফজল, সাবেক ইউপি চেয়ারম্যান আ. ক. ম. ফখরুল ইসলাম কালাম, উপজেলা বিএনপির আহ্বায়ক সফরাজ আহমদ চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির মাওলানা আশরাফ আলী, কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ, জামায়াতের উপজেলা সেক্রেটারি সাঈদুল হক চৌধুরী ছাদিক, ইনাতগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান বজলুর রশিদ, সিলেট শাহজালাল দরগা মসজিদের খতিব আসজাদ আহমদ, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খালেদ আহমদ পাঠান, মৌলানা নুরুল হক, মৌলানা শোয়াইব আহমেদ চৌধুরী, শিহাব আহমেদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান সাদিকুর রহমান শিশু, সোহেল আহমদ, অধ্যক্ষ সোহেল আহমদ, শফিকুর রহমান, মোঃ এহসান হাদী রোম্মান, আব্দুল বারিক রনি ও সাংবাদিক এস আর চৌধুরী সেলিম।
সালিশ বৈঠক শেষে নেতৃবৃন্দ নবীগঞ্জ বাজারে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- কাজী হাসান আলী, সিদ্দিকুর রহমান চৌধুরী, মুফতি ফসল তালুকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, অধ্যক্ষ তনুজ রায়, আবুল কালাম মিঠু, সেন্টু আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, সাংবাদিক হাবিবুর রহমান চৌধুরী শামীম, অঞ্জন রায় ও সাগর আহমদ প্রমুখ।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়- সংঘর্ষে বাজারে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণের লক্ষ্যে ৬ সদস্য বিশিষ্ট একটি সাব-কমিটি গঠন করা হবে।
একইসঙ্গে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যেন কোনো উস্কানিমূলক মন্তব্য না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
দুই গ্রামের প্রতিনিধিদের সাথে আলোচনা করে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়, সংঘর্ষ সংক্রান্ত সকল সমস্যার সমাধান হবে সালিশ প্রক্রিয়ার মাধ্যমে।
এছাড়া, সংঘর্ষের ঘটনাটি সালিশ প্রক্রিয়ার আওতায় থাকা অবস্থায় দায়ের হওয়া মামলার ঘটনায় সালিশ কমিটির পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়।
Designed by: Sylhet Host BD