1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:56 am

মাধবপুরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত :: আহত ১

ইয়াছিন আরাফাত, মাধবপুর
  • Updated Saturday, July 26, 2025
  • 255

মাধবপুর উপজেলার দক্ষিণ বেজুরা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনায়েতুর রহমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনায়েতুর রহমান ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বউলা গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি মোটরসাইকেল চালিয়ে সিলেটের দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনায় তার সাথে থাকা ময়মনসিংহের ভালুকা কলেজ রোড এলাকার আয়াদ আবইয়াদ জেন নামে আরেকজন গুরুতর আহত হন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, ঢাকাগামী একটি পিকআপ ও সিলেটগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক এনায়েতুর রহমানকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের মরদেহ হাসপাতাল থেকে হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও পিকআপ হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD