1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:23 am

মাধবপুরে ভারতীয় পণ্যসহ দুই অনুপ্রবেশকারী আটক

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর
  • Updated Wednesday, July 30, 2025
  • 107

মাধবপুর সীমান্ত থেকে ভারতীয় পণ্যসহ দুই অনুপ্রবেশকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপি’র একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, টহল কমান্ডার জেসিও-৯০০৯ সুবেদার মোঃ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে টহল দল সীমান্তের মেইন পিলার ১৯৯৬/২০ এস হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে সন্তোষপুর নামক এলাকা থেকে ভারতীয় পিতলের দুটি মূর্তি, একটি মোবাইল ফোন এবং নগদ ২১ হাজার ৩৯০ টাকা জব্দসহ দুই বাংলাদেশী নাগরিককে আটক করে।
আটককৃতরা হলো- সিলেট সদর উপজেলার আলীবাহার চা বাগানের মৃত শ্রী বাবুল গোস্বামীর ছেলে সজল গোস্বামী (২২) এবং বিদ্যা নায়েকের ছেলে তুরজয় নায়েক (২০)।
সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD