1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:15 am

খুলনা বিভাগের ১০ জেলায় মাসব্যাপী মাদকের অপব্যবহারবিরোধী ক্যাম্পেইন

Reporter
  • Updated Thursday, July 31, 2025
  • 140

বিশ্ব মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৪ উপলক্ষে খুলনা বিভাগের ১০টি জেলায় মাসব্যাপী মাদকের অপব্যবহারবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

গত ২৬ জুন বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘শৃঙ্খল ভাঙার আহ্বান: সবার জন্য প্রতিরোধ, চিকিৎসা ও নিরাময়।’ দিবসটি কেন্দ্র করে ভিএসও বাংলাদেশ-এর সহযোগিতায় খুলনা বিভাগীয় যুব ফোরামের উদ্যোগে ফায়ারফ্লাই ক্যাম্পেইন, দ্য সুন্দরবনস অর্গানাইজেশন ও সিক্ত বাংলাদেশ যৌথভাবে জুন ও জুলাই মাসজুড়ে খুলনা, যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলায় নানা কর্মসূচি পরিচালনা করে।

কর্মসূচির মধ্যে আলোচনা সভা, র‌্যালি, সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ, সিগারেটের ফিল্টার সংগ্রহসহ বিভিন্ন কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল। এসব আয়োজনে স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী ও স্থানীয় জনগোষ্ঠীকে মাদকবিরোধী সচেতনতার বার্তা পৌঁছে দেন। এ উদ্যোগের মাধ্যমে খুলনা বিভাগের ৩ হাজারেরও বেশি মানুষের কাছে সচেতনতা ছড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে আয়োজকরা জানান।

ক্যাম্পেইন প্রসঙ্গে ন্যাশনাল ইয়ুথ ফোরামের যুগ্ম সম্পাদক ও খুলনা বিভাগীয় যুব ফোরামের সভাপতি মো. আসাদুজ্জামান লিমন বলেন, ‘খুলনা বিভাগের ১০ জেলায় একযোগে মাদকবিরোধী কর্মসূচি বাস্তবায়ন আমাদের উদ্যোগকে সফল করেছে। মাদকের আগ্রাসন থেকে বের হয়ে লক্ষ্য অনুযায়ী কাজ করতে হবে। এ ধরনের ক্যাম্পেইন আমাদের সঠিক লক্ষ্য অর্জনে সহায়ক হবে।’

ফায়ারফ্লাই ক্যাম্পেইনের আহ্বায়ক পাপেল কুমার সাহা বলেন, ‘সুস্থ, সচেতন ও মাদকমুক্ত তারুণ্যের জন্য আমরা একত্রে কাজ করছি। আমাদের সঙ্গে যুক্ত হওয়া মানুষগুলো যেন তাদের চারপাশের মানুষদেরও সচেতন করেন—এটাই আমাদের লক্ষ্য।’

দ্য সুন্দরবনস অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক মো. ইমন শাহরিয়ার বলেন, ‘মাদক একটি প্রজন্মকে ধ্বংস করে দেয়। একটি ধ্বংসপ্রাপ্ত প্রজন্ম পুরো জাতিকেই ক্ষতিগ্রস্ত করে। তাই মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।’

উল্লেখ্য, ২০২৪ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত ফায়ারফ্লাই ক্যাম্পেইন মাদকের অপব্যবহার রোধে নিয়মিত বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। খুলনা বিভাগের এ উদ্যোগেও তারা সার্বিক সহযোগিতা প্রদান করেছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD