1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:32 am

বানিয়াচংয়ে ছাইয়ের আগুনে পুড়ে মারা গেলো ৫টি গরু

স্টাফ রিপোর্টার
  • Updated Saturday, August 2, 2025
  • 118

বানিয়াচং উপজেলার মন্দরী ইউনিয়নের কাউরিয়াকান্দি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি পরিবারের গোয়াল ঘরে থাকা ৫টি গরু পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
বাড়ির মালিক মনির মিয়া জানান, তাদের গোয়াল ঘরে রাখা ছাই (কয়লা) থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরিবারের লোকজন চেষ্টা চালালেও গরুগুলোকে আর বাঁচানো সম্ভব হয়নি। আগুনে গোয়াল ঘরের সবকিছু পুড়ে যায়।
স্থানীয়রা জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে গ্রামবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে ৫টি গরু সম্পূর্ণ পুড়ে যায়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD