1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:22 am

চুনারুঘাটে আওয়ামী লীগ নেতা সানু মিয়া গ্রেফতার

চুনারুঘাট প্রতিনিধি
  • Updated Saturday, August 2, 2025
  • 162

চুনারুঘাট উপজেলায় ছাত্র জনতার ওপর হামলার মামলায় পাইকপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক সানু মিয়া তালুকদার (৪০) কে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গতকাল শুক্রবার (৩১ জুলাই) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাইকপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত ৫ আগস্ট নতুন ব্রিজ এলাকায় সরাসরি ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার পর থেকে সানু মিয়া আত্মগোপনে ছিলেন। এ সময় তিনি এলাকায় থেকে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছিলেন।
গ্রেফতারকৃত সানু মিয়া পাইকপাড়া ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামের মৃত মুহিব উল্লার পুত্র। গ্রেফতারের পর রাতেই তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।
চুনারুঘাট থানার ওসি নুরে আলম জানান, সানু মিয়া বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। তাকে বৈষম্য মামলায় আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD