1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:11 am

বাহুবলে ভিতর বাজার রাস্তার বেহাল দশা :: চরম ভোগান্তি

জুবায়ের আহমেদ, বাহুবল
  • Updated Sunday, August 3, 2025
  • 167

বাহুবল উপজেলার ভিতর বাজারে সাপ্তাহিক হাট বসার সময় বেহাল রাস্তার কারণে ক্রেতা-বিক্রেতা এবং সাধারণ পথচারীরা চরম দুর্ভোগে পড়ছেন। প্রতি শনিবার ও মঙ্গলবার স্থাপিত সাপ্তাহিক হাটে হাঁস-মোরগ, শাকসবজি ও বিভিন্ন পণ্য নিয়ে আসা শতাধিক গ্রামীন কৃষক এবং ক্রেতারা কাদামাটির সলিল ও গর্তের মধ্যে বসার জায়গা না পাওয়ায় বড় ধরনের সমস্যায় পড়ছেন।
বাজারের নির্দিষ্ট জায়গায় বৃষ্টির পানিতে জমে কাদা আর বিভিন্ন বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় কৃষকরা হাঁস-মোরগ নিয়ে বসতে পারছেন না। অনেকেই বসার জায়গা না পাওয়ায় বাধ্য হয়ে হাট থেকে ফিরে যাচ্ছেন। বাজারের অলিগলি দখল করে রাখা কিছু প্রভাবশালী ব্যবসায়ীর কারণে নতুন আসা বিক্রেতারা স্থান পায় না বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার (২আগস্ট) বিকেল সাড়ে ৩টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, হাঁস-মোরগ বিক্রেতারা কাদামাটির মধ্যে বসার উপযুক্ত জায়গা না পেয়ে তাদের পণ্য নিয়ে হাট থেকে সরে যাচ্ছেন।
এক বিক্রেতা জানান, ‘আমরা প্রতি সপ্তাহে দুইদিন শাকসবজি ও হাঁস-মোরগ নিয়ে এখানে আসি, কিন্তু বসার জায়গা না পাওয়ায় অনেক সময়ই ফিরে যেতে হয়। বৃষ্টির পরে জায়গাটা পুরো কাদা হয়ে যায়, যা ব্যবসা করতে একেবারেই অনুপযোগী।’
স্থানীয়রা দাবি করছেন, দ্রুত এ রাস্তার সংস্কার করা না হলে বাজারে চলাচল করা সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের দুর্ভোগ কমানো যাবে না। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD