1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:05 am

নবীগঞ্জে বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কনের মায়ের মৃত্যু

জুয়েল চৌধুরী
  • Updated Sunday, August 3, 2025
  • 749

কালিমন্দিরে মালা বদল

সানাই বাজছিল, চারপাশে আনন্দ আর উৎসবের আমেজ। আত্মীয়-স্বজনের ভিড়ে বিয়ের বাড়ি যেনো এক উৎসবের নগরী। কিন্তু কে জানতো আনন্দঘন এ মুহূর্তেই ছিন্ন হবে এক পরিবারের সুখের বাঁধন। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়িতে এমনই এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন কনের মা আরতি সরকার (৫০)। ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যা ৬টার দিকে।

স্থানীয় সূত্রে জানা যায়, কলেজ ছাত্রী স্বর্ণা সরকারের বিয়ের আনুষ্ঠানিকতা ছিল রাত ৯টায়। বিয়ের বাড়ি সাজানো, সানাই বাজানো, আর মুষলধারে বৃষ্টির মধ্যেও চারপাশে ছিল আনন্দ-উৎসব। এসময় বিদ্যুতের আসা-যাওয়ার মাঝে ঘর পরিষ্কারের জন্য ঝাড়ু দিতে গিয়ে অসাবধানতাবশত দরজার পাশে থাকা বিদ্যুতের তারে হাত লাগলে আরতি সরকার বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরতি সরকার ওই গ্রামের শ্রীনন্দ সরকারের স্ত্রী। তবে কন্যার মনোবল ভেঙে না দিতে পরিবারের পক্ষ থেকে স্বর্ণাকে তখন মায়ের মৃত্যুর খবর জানানো হয়নি। বলা হয়, তিনি সুস্থ আছেন। এভাবেই রাত ৯টার দিকে হবিগঞ্জ শহরের কালী মন্দিরে তার বিয়ে সম্পন্ন করা হয়।

এদিকে এ ঘটনায় আনন্দঘন বিয়ের বাড়িতে নেমে আসে গভীর শোকের ছায়া। গ্রামের মানুষজনও হতবাক হয়ে পড়েন মর্মান্তিক এই ঘটনায়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD