1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:05 am

নবীগঞ্জে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই মামলার ২৮ আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • Updated Monday, August 4, 2025
  • 96

নবীগঞ্জ উপজেলায় পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়া, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, মারপিট, পথরোধ, সরকারি কাজে বাধাদান ও উসকানিমূলক কথাবার্তার মামলায় এজাহারভুক্ত ২৮ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
শনিবার রাতে রাজধানী ঢাকায় হাইকোর্টে জামিন নিতে যাওয়ার পথে ভৈরবের র‌্যাব-১৪ সিপিসি-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে আটককৃতদের নবীগঞ্জ থানার গোপলার বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুর্শীদ আলম এর মাধ্যমে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- আমানুল্লাহ, মোঃ রুবেল, মোহাম্মদ জিতু মিয়া, হারিস মিয়া, মোঃ সুমন মিয়া, ফয়েজ আহমদ, জামাল হোসেন, আশ্বাব আলী, খাইরুল ইসলাম, আফজাল মিয়া, আনর মিয়া, আব্দুল বাছেত, আব্দুল আউয়াল, মোহাম্মদ সায়েক, জাহাঙ্গীর মিয়া, সাজ্জাদুর রহমান, মোঃ রাসেল আহমদ, কাজী রিপন আহমেদ, গোলাম হোসেন রিপন, মোহাম্মদ লুৎফুর রহমান, আব্দুল ওয়াহিদ, মুস্তাকিন আহমেদ, আজিরুদ্দীন, নুর মিয়া, আবুল কালাম আজাদ, আব্দুস শহীদ, আব্বাস মিয়া ও মোহাম্মদ সুফায়েল।
উল্লেখ্য, মামলাটি নবীগঞ্জ উপজেলার জনতার বাজার এলাকায় ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ঘটনার প্রেক্ষিতে দায়ের করা হয়। এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা পুলিশের কাছ থেকে একজন আসামিকে ছিনিয়ে নেয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালিয়ে সরকারি কাজে বাধা সৃষ্টি করে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD