
চুনারুঘাটে ইয়াবাসহ পিতাপুত্র দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল রবিবার (৩ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মোমিনপুর ইউনিয়নের দেওয়ানগাছা গ্রামে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মোমিনপুর ইউনিয়নের দেওয়ানগাছা গ্রামের মো. ইব্রাহীম মিয়ার ছেলে মো. রমিজ মিয়া (৪২) এবং তার ছেলে সোহাগ মিয়া (২৫)।
সেনাবাহিনী জানায়, তাদের কাছ থেকে ১৭০ পিস ইয়াবা, দুটি ছুরি, চারটি স্মার্টফোন এবং নগদ ৩৩ হাজার ৩শ টাকা উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে মাধবপুর আর্মি ক্যাম্পের কমান্ডার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
Designed by: Sylhet Host BD