1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:32 am

বাহুবলে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ :: আহত অর্ধশত

বাহুবল প্রতিনিধি
  • Updated Monday, August 4, 2025
  • 169

বাহুবল উপজেলার দক্ষিণ স্নানঘাট গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। গুরুতর আহত অবস্থায় একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং তিনজনকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গতকাল রবিবার (৩ আগস্ট) বিকাল সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। খবর পেয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৬টার দিকে উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নের দক্ষিণ স্নানঘাট গ্রামে ফুটবল খেলা চলাকালে তুচ্ছ বিষয় নিয়ে মনাফ মিয়ার পঞ্চায়েতের সামছু মিয়ার ছেলে সেলিম মিয়া ও হাজী বাড়ির তাহির মিয়া মেম্বারের পঞ্চায়েতের সওদাগর মিয়ার ছেলে খলিল মিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরবর্তীতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD