1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:40 am

নবীগঞ্জে এসএসসি পরীক্ষার্থী মিহি অপহরণ মামলায় ভিকটিমকে উদ্ধার ও আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • Updated Wednesday, August 6, 2025
  • 661

নবীগঞ্জে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীকে অপহরণের ঘটনায় মোঃ মুস্তাকিন মিয়া (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৯। একইসঙ্গে তার হেফাজত থেকে অপহৃত ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, অপহৃত ভিকটিম মিহি চৌধুরী হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার বাসিন্দা এবং চলতি বছর এসএসসি পরীক্ষার্থী। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে একই এলাকার মোঃ মুস্তাকিন মিয়া তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করত। প্রস্তাবে সাড়া না পেয়ে অপহরণের পরিকল্পনা করে মুস্তাকিন।
গত ১৩ মে দুপুর ১টার দিকে এসএসসি পরীক্ষা শেষে ভিকটিম যখন স্কুলের সামনে গাড়ির জন্য অপেক্ষা করছিল, সেই সময় মুস্তাকিন তাকে জোরপূর্বক সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ঘটনার পরদিন ভিকটিমের বাবা নবীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
মামলার পর র‌্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল মঙ্গলবার ৫ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে বাহুবল বাজার এলাকায় অভিযান চালিয়ে মুস্তাকিনকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে অপহৃত ভিকটিম মিহিকেও উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মুস্তাকিন মিয়া (২৫) বানিয়াচং উপজেলার চাঁনপুর গ্রামের হাবিবুর রহমানের পুত্র।
র‌্যাব ৯, সিলেট-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বুধবার (৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৯ জানায়, ভবিষ্যতেও দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD