1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:05 am

নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলির কৃতজ্ঞতা ও অঙ্গীকার

Reporter
  • Updated Thursday, August 7, 2025
  • 344

গত ৩ আগস্ট ২০২৫, নবীগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমাকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৪০৭ ভোটে নির্বাচিত করায় নবীগঞ্জ উপজেলার সম্মানিত ভোটার, দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাই অন্তরের গভীর কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ঘোষণা করা ‘বহুদলীয় গণতন্ত্র’, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর অবিচল নেতৃত্ব এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমান-এর চিন্তা-দর্শন আমার রাজনীতির মূল অনুপ্রেরণা।
তাঁদের আদর্শকে হৃদয়ে ধারণ করে আমি দলীয় দায়িত্ব পালনে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ।
এই বিজয় আমার একার নয়- এটি গণতন্ত্র, নেতৃত্ব, নিষ্ঠা ও ঐক্যবদ্ধ প্রয়াসের প্রতিচ্ছবি। আগামী দিনগুলোতে নবীগঞ্জ উপজেলা বিএনপিকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও জনবান্ধব করতে আমি দৃঢ়ভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ।
আসুন, আমরা সবাই মিলে শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD