1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:29 am

শহরের আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ :: কলগার্লসহ খদ্দের আটক

স্টাফ রিপোর্টার
  • Updated Friday, August 8, 2025
  • 139

হবিগঞ্জ শহরের বিভিন্ন আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগ রয়েছে। এতে করে হোটেলের পরিবেশ নষ্ট হচ্ছে, পাশাপাশি ভদ্র ঘরের লোকজন হোটেলে উঠতে গিয়ে পড়ছেন বিব্রতকর পরিস্থিতিতে।
বিশেষ করে সিনেমা হল সংলগ্ন এলাকা, চৌধুরী বাজার, খোয়াই মুখসহ কয়েকটি হোটেলে ম্যানেজারদের ম্যানেজ করেই অনৈতিক কর্মকাণ্ড চলে আসছিল বলে অভিযোগ রয়েছে। বিষয়টি পুলিশের নজরে এলে বুধবার (৬ আগস্ট) রাতে সদর থানা পুলিশের একটি টিম অভিযান চালায়।
অভিযানে এক হোটেল থেকে কলগার্ল সুমনা বেগম (২৫) ও তার খদ্দের আব্দুল মোতালিব (৩০) কে আটক করে পুলিশ। পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে আলাদা অভিযান চালিয়ে এজাহারভুক্ত ও সন্দেহভাজন আসামি শাহাজাহান মিয়া, আল আমিন, জিয়াম উল্লাসসহ আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহীন বলেন, “শহরের বিভিন্ন হোটেলে চলা অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ যেখানেই হোক, পুলিশ সেখানে অভিযান চালাবে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদেরকে গতকাল বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।”
স্থানীয় সচেতন মহল পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত অভিযান চালালে শহরের হোটেল সংস্কৃতি আরও পরিচ্ছন্ন হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD