1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:41 am

চুনারুঘাটে নিখোঁজের তিনদিন পর ৪ বছরের শিশুর লাশ উদ্ধার

এস.এম সুলতান খান, চুনারুঘাট
  • Updated Friday, August 8, 2025
  • 141

চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলদিউড়া গ্রামে সুতাং নদীতে পড়ে নিখোঁজ হওয়া চার বছর বয়সী এক শিশুর লাশ নিখোঁজের তিন দিন পর উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৭ আগষ্ট) সকালে বদরগাজী এলাকায় নদীতে ভেসে থাকা অবস্থায় স্থানীয়রা শিশুটির লাশ দেখতে পান। নিহত শিশু মুনতাহা হলদিউড়া গ্রামের প্রবাসী সবুজ মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে বাড়ির পাশে সুতাং নদীতে হাত ধুতে গিয়ে নিখোঁজ হয় মুনতাহা। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়রা ও চুনারুঘাট ফায়ার সার্ভিসের একটি দল টানা দুই দিন নদীতে অভিযান চালায়। তবে তার সন্ধান মেলেনি।
গতকাল সকাল সাড়ে ৭টার দিকে নিখোঁজ স্থান থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে বদরগাজী এলাকায় সুতাং নদীর একটি গাছের মুড়ায় আটকে থাকা অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে শিশুটির আত্মীয়-স্বজনরা গিয়ে লাশ সনাক্ত করেন এবং তা উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। শিশুটির বাড়িতে চলছে শোকের মাতম।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD