1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:46 am

মাধবপুরে বেপরোয়া বাসের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

ইয়াছিন আরাফাত, মাধবপুর
  • Updated Friday, August 8, 2025
  • 164

হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় মোফাজ্জল হোসেন (২৩) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের করড়া এলাকার আল আমিন হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোফাজ্জল হোসেন মাধবপুর উপজেলার করড়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে এবং সৈয়দ সঈদ উদ্দিন কলেজের শিক্ষার্থী।
মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, সকালে মোফাজ্জল হোসেন বানের পানিতে নালায় মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। করড়া আল আমিন হোটেলের সামনে রাস্তা পারাপারের সময় সিলেটগামী একটি বেপরোয়া বাস তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরবর্তীতে স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় গাড়িটি শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে মাধবপুর থানা পুলিশ।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সহিদ উল্ল্যাহ বলেন, “নিহতের মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD