1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:26 am

উদ্বোধনের অপেক্ষায় সদর মডেল থানার নতুন ভবন

জুয়েল চৌধুরী
  • Updated Sunday, August 10, 2025
  • 200

হবিগঞ্জ সদর মডেল থানার নতুন ভবন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর পুলিশ সুপার এমএএন সাজেদুর রহমানের যোগদানের পর থানা ভবনের নির্মাণ কাজ পুনরায় শুরু হয় এবং এখন তা মোটামুটি শেষের পর্যায়ে পৌঁছেছে। নতুন ভবনের রং, টাইলস এবং আশেপাশের রাস্তার কাজ সম্পন্ন হলেও আংশিক কিছু কাজ এখনও বাকি রয়েছে।
পুরানো থানার ভবনটি বৃষ্টির সময় পানিতে তলিয়ে যাওয়ার কারণে পুলিশ সদস্যদের কর্মস্থল বেশ অসুবিধাজনক হয়ে পড়েছে। বৃষ্টিতে নথিপত্র ভিজে নষ্ট হওয়ার পাশাপাশি থানার বিভিন্ন রুমে পানি ঢুকে মূল্যবান সামগ্রী ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে পুলিশ সদস্যদের কাজ করতে অনেক কষ্ট হয়।
ওসি একেএম সাহাবুদ্দিন শাহীন জানান, নতুন ভবনের কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং কর্তৃপক্ষের অনুমোদন পেলেই নতুন ভবনে সকল কার্যক্রম স্থানান্তরিত হবে। এতে থানা ভবনের পুরনো সমস্যাগুলো দূর হয়ে পুলিশ সদস্যদের কাজের পরিবেশ অনেক উন্নত হবে বলে আশা করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD