1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:46 am

মাধবপুরে ভারতীয় মালামালসহ এক অনুপ্রবেশকারী আটক

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর
  • Updated Monday, August 11, 2025
  • 134

মাধবপুরে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় মালামালসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর ধর্মঘর বিওপির একটি টহল দল সীমান্তবর্তী দেবনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক ব্যক্তির নাম প্রবাল বনিক (৪৪)। তিনি হবিগঞ্জ পৌরসভার বগলাবাজার এলাকার মৃত হরিদাস বনিকের পুত্র। তার কাছ থেকে ভারতীয় ২ হাজার ৪শ রুপি, একটি কষ্টিপাথর, ১৪৫টি রঙিন আংটির পাথর এবং একটি ছোট ওয়েট মেশিন জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৬৬ হাজার ৬০ টাকা।
বিজিবির উপস্থিতি টের পেয়ে মাধবপুর উপজেলার দেবনগর গ্রামের ইদু মিয়ার পুত্র দালাল মোক্তার মিয়া (৩৫) পালিয়ে যায়।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD