1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:08 am

লাখাইয়ে পৃথক অভিযানে তিন আসামি গ্রেপ্তার

লাখাই প্রতিনিধি
  • Updated Monday, August 11, 2025
  • 166

লাখাই থানা পুলিশের পৃথক অভিযানে মানব পাচার মামলার এক আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- জাহিদুল ইসলাম (৩১), রায়হান মিয়া (২৫) ও তোফাজ্জুল (২৩)।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, শনিবার (৯ আগস্ট) দুপুরে পুলিশের উপপরিদর্শক মানিক সাহা সঙ্গীয় ফোর্সসহ চাঁদপুর জেলার কচুয়া থানা পুলিশের সহযোগিতায় কচুয়া উপজেলার পানশাহী গ্রামে অভিযান চালিয়ে মানব পাচার মামলার আসামি আব্দুল মতিনের ছেলে জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া পৃথক অভিযানে পুলিশের উপপরিদর্শক প্রনয় কুমার সরকার ও আকতারুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি গ্রামের বাদশা মিয়ার ছেলে রায়হান মিয়া এবং লখনাউক গ্রামের মৃত ছাওয়াল মিয়ার ছেলে তোফাজ্জুলকে গ্রেপ্তার করে থানায় আনা হয়।
গ্রেপ্তারকৃতদের গতকাল রবিবার (১০ আগস্ট) হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD