
অবসরপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা আলহাজ্ব হারুনুর রশীদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল রবিবার বিকেল ৪টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হবিগঞ্জ জেলার প্রাণিসম্পদ বিভাগে দীর্ঘ কর্মজীবন শেষে অবসর গ্রহণ করেন তিনি। সততা, নিষ্ঠা ও কর্মপ্রেমের জন্য সহকর্মী ও এলাকাবাসীর কাছে ছিলেন তিনি অত্যন্ত শ্রদ্ধেয় ও প্রিয় ব্যক্তি। তিনি মানবজমিন পত্রিকার নগর সম্পাদক লুৎফর রহমানের শ্বশুর।
আজ সোমবার হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কুতুবখানী গ্রামের নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে জানাজা শেষে মরহুমকে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, নাতি এবং অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে।
Designed by: Sylhet Host BD