1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:52 am

বিএনপি যারা করে তারা দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে

স্টাফ রিপোর্টার
  • Updated Monday, August 11, 2025
  • 114

মতবিনিময় সভায় জি কে গউছ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বিএনপি যারা করে তারা দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে। এ জন্যই আওয়ামীলীগের এত জেল জুলুম নির্যাতনের পরও বিএনপিকে দমিয়ে রাখা যায়নি। বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে, বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাস করে। এ জন্য বিএনপিকে বাংলাদেশের মানুষ ভালোবাসে। ইনশাআল্লাহ, জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে বিএনপির রাষ্ট ক্ষমতায় যাবে।
তিনি গতকাল সোমবার রাতে হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের ৬টি ভোট সেন্টার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
সভায় জি কে গউছ আরও বলেন- ৩৬ বছর বয়সে হবিগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছি, ৩ বার দায়িত্ব পালন করেছি। কিন্তু আমার বিরুদ্ধে এক টাকা দুর্নীতির অভিযোগ নেই। ফ্যাসিষ্ট শেখ হাসিনার আমলে আমার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেয়া হয়েছে কিন্তু দুর্নীতির মামলা দিতে পারে নাই। কারন কোনো অন্যায়ের সাথে আমি আপোষ করিনি। ভবিষ্যতেও কোনো অন্যায় কাজে আমাকে ব্যবহার করা যাবে না।
তিনি বলেন- আওয়ামীলীগ একটি প্রতিহিংসা পরায়ন রাজনৈতিক দল। আওয়ামীলীগ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, বাক-স্বাধীনতা কেড়ে নিয়েছে, মানুষের চলাফেরা সভা সমাবেশ করার স্বাধীনতা কেড়ে নিয়েছে, কিন্তু আওয়ামীলীগের শেষ পরিণতি ভালো হয়নি। জনরোষের শিকার হয়ে আওয়ামীলীগ পালিয়েছে, আওয়ামীলীগের দোসররা পালিয়েছে।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট হাজী নুরুল ইসলাম ও হাজী এনামুল হক, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল ইসলাম মতিন, সিনিয়র সহ সভাপতি আজম উদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট আফজাল হোসেন, এডভোকেট মতিউর রগমান সানু, রাজিউড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ শেখ উসমানি গনি, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD