1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:56 am

নাজিরপুরে জমির বিরোধ নিয়ে সংঘর্ষ :: মহিলাসহ আহত ১০

স্টাফ রিপোর্টার
  • Updated Monday, August 11, 2025
  • 110

হবিগঞ্জ সদর উপজেলার নাজিরপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে মহিলাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনার সময় বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
গতকাল রবিবার বিকালে উপজেলার নাজিরপুর গ্রামের সবুজ আলীর সঙ্গে সারাজ আলীর জমি বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ে। এর জের ধরে সারাজ আলী, আলফু মিয়া, কাশেম, আবিদ আলী, তাহির মিয়া, শহীদ মিয়া ও নাজির মিয়াসহ একদল লোক দেশীয় অস্ত্রসহ সবুজ আলীর বাড়িতে হামলা চালায়। এতে সংঘর্ষ হয় এবং বেশ কয়েকজন আহত হন।
আহতদের মধ্যে সবুজ আলী, রানু বেগম, জাকিয়া, আলমগীর, হৃদয় মিয়া, জাহাঙ্গীর মিয়া, রাকিব মিয়া, মিজানুর রহমান ও জরিনা খাতুনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার খবর পেয়ে কোর্ট স্টেশন ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD