1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:56 am

২০ আগষ্ট হবিগঞ্জ পৌরসভার মাঠে হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল

স্টাফ রিপোর্টার
  • Updated Tuesday, August 12, 2025
  • 137

আগামী ২০ আগষ্ট হবিগঞ্জ পৌরসভার মাঠে অনুষ্ঠিত হচ্ছে হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলন। কাউন্সিল সফলে ইতিমধ্যেই বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে।
গতকাল সোমবার শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির এক বিশেষ সভায় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সুজাত মিয়া, এডভোকেট শামছু মিয়া চৌধুরী, গোলাম মোস্তফা রফিক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট হাজী নুরুল ইসলাম, হাজী এনামুল হক, ডাঃ আহমদুর রহমান আব্দাল, এডভোকেট এনামুল হক সেলিম ও এডভোকেট কামাল উদ্দিন সেলিম, আজিজুর রহমান কাজল, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, গোলাম কিবিয়া চৌধুরী বেলাল, ড. আব্দুল আহাদ চৌধুরী স্বপন, ফরিদ আহমেদ অলি, মুজিবুল হোসেন মারুফ, সৈয়দ মতিউর রহমান পেয়ারা, শামছুল ইসলাম কামাল, হাজী গোলাপ খান, এডভোকেট মনিরুল ইসলাম, ফেরদৌস আহমেদ তুষার, নেকদার আলী, মোহন তালুকদার, ছালিক মিয়া, ফজলুল হক তরফদার প্রমুখ।
সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২০ আগষ্ট হবিগঞ্জ পৌরসভার মাঠে হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কাউন্সিল ও সম্মেলন উদ্ধোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ এজেডএম জাহিদ হোসেন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, এই ৫টি পদে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলা বিএনপির ১৫টি ইউনিট ও ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের সুপার ফাইভ নেতৃবৃন্দ কাউনিন্সলে প্রার্থী হতে চাইলে তাহাদের স্ব স্ব পদ থেকে পদত্যাগ করতে হবে।
নির্বাচন কমিশন- প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট আফতাব উদ্দিন ও এডভোকেট মুদ্দত আহমেদ, কমিশনার এডভোকেট মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট মতিউর রহমান সানু, এডভোকেট মোঃ শাহীন মিয়া খন্দকার, এডভোকেট মোঃ আবুল ফজল, এডভোকেট মোঃ ফয়সল আহমেদ চৌধুরী, এডভোকেট মোঃ আছকির উজ্জামান, এডভোকেট মোঃ ফজলুল হক, এডভোকেট কুতুব উদ্দিন আহমেদ জুয়েল, এডভোকেট গুলজার আহমেদ খান, এডভোকেট এজে জালাল আহমেদ, এডভোকেট আফজাল হোসেন, এডভোকেট সৈয়দ জাদিল উদ্দিন আহমেদ, এডভোকেট আব্দুল কাইয়ুম ও এডভোকেট মঈনুল হোসেন দুলাল।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD