1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:04 am

তিন দশক পর অবসরে নবীগঞ্জের প্রতিযশা শিক্ষক লুৎফর রহমান

স্টাফ রিপোর্টার
  • Updated Wednesday, August 13, 2025
  • 108

প্রায় তিন দশক আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরে গেলেন মোঃ লুৎফর রহমান। গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) শত শত শিক্ষার্থী, সহকর্মী ও শুভাকাঙ্খীর অশ্রুসজল বিদায়ের মধ্য দিয়ে তিনি কর্মজীবনের ইতি টানেন।
১৯৯৬ সালের ১৫ আগস্ট প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকে তিনি প্রতিষ্ঠানটিকে কলেজে রূপান্তর, আধুনিক মসজিদ নির্মাণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মেট্রিক ও ইন্টার ক্লাস চালু, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সেন্টার স্থাপনসহ নানা উন্নয়নমূলক কাজের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি বিদ্যালয়ে শহীদ মিনার ও দৃষ্টিনন্দন ক্যাম্পাসও নির্মাণ করেন।
বিদায়ী মুহূর্তে একাদশ শ্রেণির শিক্ষার্থী হৃদয় বলেন, “আমাদের মনে হচ্ছে, আজ আমরা একজন বাবাকে হারালাম। তাঁর অনুপস্থিতিতে বিশাল শূন্যতা তৈরি হবে।”
অবসর গ্রহণ উপলক্ষে বক্তব্যে লুৎফর রহমান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি চেষ্টা করেছি যেন আমার দ্বারা কারো ক্ষতি না হয়। যদি অনিচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দিয়ে থাকি, ক্ষমা করবেন।”
এদিন বিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক ও সাবেক শিক্ষার্থী ইকবাল বাহার তালুকদার ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণ করে তিনি বলেন, “আমি সাবেক ছাত্র হিসেবে এলাকার সবার সহযোগিতায় দায়িত্ব পালন করবো।”
বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি ও নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমীন জানান, শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী সিনিয়র শিক্ষক ইকবাল বাহার তালুকদারকে সাময়িকভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং পরবর্তীতে নিয়ম অনুযায়ী নতুন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD