
আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও শিবপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আমজাদ তালুকদারকে ফের আটক করেছে সেনাবাহিনী।
গত ১২ আগস্ট (মঙ্গলবার) ভোর রাতে শিবপাশা গ্রামের নিজ বাড়ি থেকে সেনাবাহিনীর একটি অভিযানি দল তাকে গ্রেফতার করে। পরে সেনাবাহিনী আমজাদকে আজমিরীগঞ্জ থানায় হস্তান্তর করলে সেখানে কোন মামলা না থাকায়, সেনাবাহিনী হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করে। গতকাল বুধবার হবিগঞ্জের একটি মামলা দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম শাহাবুদ্দিন শাহিন বলেন, “সেনাবাহিনী তাকে গ্রেফতার করে আমাদের কাছে পাঠিয়েছে, আমরা গ্রহণ করেছি।”
এর আগে ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে ওঠার সময়ও আলী আমজাদ তালুকদারকে আটক করেছিল পুলিশ।
Designed by: Sylhet Host BD