
বাহুবলে টাইফয়েড টিকাদান কর্মসূচি-২০২৫ উপলক্ষে জনসচেতনতামূলক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৩ আগস্ট, বুধবার) দুপুর ১২টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দীন এবং সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. অকিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. মৃণাল কান্তি দেব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, আনসার ভিডিপির সহকারী কর্মকর্তা আব্দুল মুক্তাদির, শিক্ষক হাবিবুর রহমান, মো. সোলাইমান, শিক্ষার্থী লিটন মিয়া ও সুজন মিয়া সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সভায় জানানো হয়- আগামী ১ সেপ্টেম্বর থেকে ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়সী শিশু, কিশোর-কিশোরী এবং শিক্ষা প্রতিষ্ঠানে নবম শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত যেকোনো বয়সী শিক্ষার্থীদের ১ ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাক্সিন দেওয়া হবে। এর জন্য রেজিস্ট্রেশন চলবে ২৯ আগস্ট পর্যন্ত। রেজিস্ট্রেশন করা যাবে নিকটস্থ স্বাস্থ্যকর্মী, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, যেকোনো কম্পিউটার দোকান অথবা অনলাইনে াধীবঢ়র.মড়া.নফ- মাধ্যমে। প্রয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগেরও আহ্বান জানানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দীন ও ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী অভিভাবকদের উদ্দেশে বলেন- “আপনার সন্তানের সুরক্ষার জন্য নিকটস্থ ইপিআই টিকাদান কেন্দ্র অথবা শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে গিয়ে অবশ্যই টিকা দিন।”
কো-অর্ডিনেশন সভায় আরও জানানো হয়, সারাদেশের ন্যায় বাহুবল উপজেলায়ও একযোগে প্রায় ৭০ হাজার শিশু, কিশোর-কিশোরী এবং নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী এ টিকাদান কর্মসূচির আওতায় আসবে।
Designed by: Sylhet Host BD